Saturday, 16 February 2019

কমরেড যত দূরে যাই ঠিক ফিরবো একদিন

কমরেড যত দূরে যাই   ঠিক ফিরবো একদিন   ( কবি সুভাষ মুখোপাধ্যায়  শত বর্ষ স্মরণে অর্ঘ্য নিবেদন )

কমরেড এখন কি আসেনি  সময়
আর একবার ঐ চলমান মিছিলে
নারীর মুষ্টি বদ্ধ দৃঢ় সংকল্প প্রত্যয়,
কমরেড আর একবার ফেরা যায়?
আন্দামানে সেলুলার জেলে Solitary
বা নির্জন আলিপুর জেলের গুহায়,
নিজের মুখোমুখি বসে খুঁজে নিতে,
চিতার ছাইয়ের গাদায় ছিল কি পাপ?
বাপ ঠাকুর্দার পৈতৃক বরিশালে  সেই
কীর্তন খোলা নদীতে স্নান শৈশবে এই
আমার ফেলে আসা সেই গ্রাম বাংলায়
কি ফিরে যাওয়া যায়  কাঁঠাল ছায়ায়
গাঁঙচিল উড়ে যায় পরিযায়ী পাখি যত,
শঙ্খ চিল উড়ে, শকুন চিল এই অদ্ভুত
আঁধারে উদ্বিগ্ন মেঘ শোকাচ্ছন্ন শোকার্ত
বঞ্চিতা লাঞ্ছিত নির্যাতিত  জননীর পাশে
কি কমরেড আর একবার স্খলন থেকে
কমরেড আর একবার বাড়িয়ে ছিপধরা
শাণিত কলম বা কাস্তে ধরা হাতে গর্ত থেকে
দু হাতে আর একবার টেনে তোল কমরেড।
কাস্তে হাতে এখন কি আসে নি সময় আগাছা
উপড়ে ফেলবো বেজন্মা, কালো চশমা দাড়ি
ওয়ালা কবিতার ফেরিওয়ালারা  উপড়ে ফেলে
কাঁটাতারের সীমান্তে প্রাচীর ভেঙ্গে দুর্ধর্ষ দুরন্ত
সাহসের ভিসুভিয়াস আগ্নেয়গিরি একটি স্ফুলিঙ্গ
বিপ্লব দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কমরেড
আর ফিরে এসে যদি ধর হাল বদলে দেবে কাল।
সঙ্কলন সঞ্চালন করত কমরেড তোমাকে ফেরাতে
জল পথে আকাশ পথে ভ্রমণ করে  বহুদূরে যাই।

No comments:

Post a Comment