Friday, 21 October 2016


চল পাগলী পালাই আজঘণবর্ষণে এই শীতার্ত রাতে জড়িয়ে শুয়ে আছি তোর সাথে। তোরনগ্ন দেহের গন্ধে আকুল মন উড়াল পাতাল ঢেউয়ের এ গর্জন। দুজনেই দুজনার দেহের শিহরণ গভীর অরণ্যে পর্বতের ঝর্ণা বর্ষণ। পদ্মিনীর শরীরে প্রেমের আমন্ত্রণ

Thursday, 20 October 2016

আবেদন

https://www.facebook.com/groups/1098467026855079/

সুস্বাগতম শুভ সূর্যোদ্বয়ের নূতন ভোরে কল্যাণ হোক  আপনাদের সবার।

আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা সবাই জ্ঞানী গুনি মানুষ
আপনাদের বিনা  অনুমতি ব্যতিত " আমাদের  কলম চলছে সত্য  প্রকাশে এ"
একটি সমাজ সচেতন মূলক ক্ষুরধার তীব্র ক্ষোভ  প্রতিবাদে ভাষা হোক
আমাদের স্মরণিকা সেই অতীতে উনিশো বাহান্ন  সালে ভাষা আন্দোলনের
অমর সকল ভাষা সৈনিকদের উদ্দ্যেশ্য  আমাদের বিনম্র আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে আমার অপরাধ মার্জনা করে যদি
অসন্তুষ্ট হয়ে  থাকলে আমাকে এক বৃদ্ধ লোক বলে ক্ষমা করে দল ত্যাগ করবেন।
দোহাই আপনাদের  আপনারা সন্মানিত সনামধন্য কবি লেখক আপনাদের প্রতি
শ্রদ্ধাশীল  আমি আমার একমাত্র  উদ্দেশ্য আপনাদের লেখায় সমৃদ্ধ হোক এই পথ চলা।

দীর্ঘদিন আমার  একাউন্ট হ্যাক  বা ব্লক করার জন্য বহু গুণমুগ্ধ কবি লেখক লেখিকা
যাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, দুঃখিত, আবার মাফ চাইছি দোষ ত্রুটির জন্য।

ধন্যবাদান্তে

শ্যামল সোম

Tuesday, 18 October 2016

কবিতা

https://m.facebook.com/sharer.php?m=group&u&ids&sid=1293978383968450&error=1609001&usedialogwithselector=1&_rdr

Monday, 17 October 2016

চল পালাই পাগলি

চল পাগলি পালাই

বাঁশিওয়ালা
চলরে পাগলি পালাই এ শহর ছেড়ে
দূরে দুর্নীতিতে ছেলে যাওয়া
অনেক দূরে দূরান্তে
ঐ নীল আকাশ ছুঁয়েছে
তেপান্তরের মাঠ পড়িয়ে
সমুদ্রের ঢেউয়ের প্রচন্ড গর্জনে
বলে আমার এই হৃদয়,
ভালোবাসি ভীষণ ভালোবাসি
তোকে পাগলী চল পাগলী 
তোকে নিয়েই পালাই কোন নির্জন দ্বীপে।

Friday, 14 October 2016

কবিতাই বিশ্ব শান্তির অগ্রদূত

কবিতার জন্য  জনযুদ্ধ মানুষদের  প্রতিবাদের গর্জন
কবিতাই  আমাদের অত্যাচারের বিরুদ্ধে শব্দের বর্ষণ।
কবিতার অক্ষরে  অক্ষরে লেখা হোক অমানবিকতার
শোষিত মানুষের জীবনের সংগ্রাম চলছে চলবে এবার্তা।
দেশ হতে দেশান্তরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে হত্যার
নির্যাতনের প্রতিরোধের তরে তুলে নাও কলমের হাতিয়ার।

Wednesday, 12 October 2016

হাইকু

জ্যোৎস্না তুমি  আমার রাত জাগা পাখি
তারাদের ভীড়ে তোমাকেই খোঁজে আঁখি।

পিতার কাছে আত্মজা কন্যা ভীষণ আদরের,  
বন্ধুদের কন্যা আছে ঈষৎ  ঈর্ষান্বিত হবে যাই,    
আমার  দুই  পুত্রের বড় চাকরীর জন্য ব্যস্ত।

জলপদ্মনামে নৌকায়বিহার
পদ্মার ঢেউয়ের তালে তালে
তোমাতেআমাতে সুতৃপ্তি তলে
ঘর্মাক্ত শরীরে পরস্পরের চোখে
চোখ, এ শুধুই তুমি প্রেমের  কবিতা।

সুস্বাগতম শুভ সুপ্রভাতে
ঘেয়া পারের মাঝি নই,
তোমাতে ভিজিয়েছি মন
বৃষ্টির শব্দে প্রাণ উচাটন।

প্লাস্টিক প্রেম
ফেবিকলে জুড়ে থাকে
যতক্ষণ ঐ পর্যন্তই।
নিত্য নতুন দেহজ প্রেম
অন্য কারও সঙ্গেই Blind date নূতন মুখ।

শরণার্থী চলমান ঐ মিছিলে আমিও  শৈশবে ছিলাম
শেকড়ের টান মাটির গন্ধ মায়া সহজে কি ভুলিলাম,
1945 সাল থেকেই  নিলামে চড়েছিল দেশ জননী,
শয়তান অকৃতজ্ঞ কুত্তারা কুড়াল দাঁ দিয়ে তিন টুকরো
আজ ও এই পাপের প্রায়শ্চিত  প্রতি ক্ষণে প্রতি নিয়ত
রক্ত ক্ষরণ রক্তের রক্ত দাঁতের বদলে চোয়াল, মৃত্যুর- -!

সুপ্রভাতে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে
আমার সুর গুলি পায় চরণ, আমি  পাইনি তোমারে,
পাগলি তোরে জন্যে  এক আকাশ ভালোবাসা।