Saturday, 25 August 2018

আমার আদরের মিতালি

আমার আদরের মিতা মিতালি

শ্যামল সোম

আকাশের ঠিকানায় চিঠি পাঠাবো আজ এতদিন পরে তোকে লিখতে বসেছি,

পাঁচ বছর আগে হঠাৎ কলেজ থেকে বাড়ি ফিরলি না
তুই তখন তুই অষ্টাদশী তোর আলো করা রূপ ছিল তোর মৃত

মায়ের মতন লাবণ্যময়ী কাচা সোনার মত গায়ের রঙ
এককালে সুন্দরী বলে তোর মায়ে সুমধুর কন্ঠে
রবীন্দ্রনাথের গানের সুর রয়ে গেলো হৃদয়ে,
তোর মত কন্ঠে যাদু ছিলো, শুনেছিলাম বহুবছর 
গীতালি  কত সঙ্গীত প্রতিযোগিতায়  সসম্মানে পাওয়া
স্মৃতি চিহ্ন তোর মতন সুন্দর কত শত উপহার সাজানো
রয়েছে কাচের আলমারিতে। তোর অকালে কাল রোগে
চলে যাওয়ার পর তুই কৈশোরেই
আমাকে মায়ের মতন আমাকে বুকে করে সেবা
যত্ন করে পরিশ্রমে ঐ ভয়াবহ শোক সামলাতে তোর
নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছিস পাঁচ বছর ক্লাস টেন
থেকে ফ্যানন ডিজাইনিং করো শেষ করে চাকরি করছিল,
আমি বিবাহের সম্বল খুঁজে চলেছি।
অল্প বয়েসে মাত্র চল্লিশ বছরে আমি তোর মাকে হারিয়
তুই ছিলি আমার একমাত্র আপন প্রাণের মানুষ আত্মজা
আদরের মিতা মিতালি তোর আমার প্রতি শ্রদ্ধা
সহমর্মিতা ভালোবাসা স্নেহ শাষণ
ধমকে উঠা ধূম পানে জন্য বকাবকি করা, জ্বর মায়ের
মতন সেবা শুশ্রূষা রাত জেগে আমার গলা
জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকা।
মিতালি তোর চলঞচ উচ্ছল শৈশবে আমার বুকে
ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরে বুকে রেখে মাথা
আধো আধো গলায়, " রবীন্দ্রনাথের শিশু কাব্য গ্রন্থ ছড়া
আবৃত্তি পরবর্তী কালে কবি গান নাচে
তোর বিশাল সাফল্য ও লেখা পড়ার মনোযোগী দুর্দান্ত
রেজাল্ট আমি তোর বাপ বলে গর্ব অনুভব করতাম আমার
তোকে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিলো মা মিতালি!
তোর হঠাৎ চালচূলো হীন অপরাধীর সাথে পালিয়ে গিয়ে
লুকিয়ে বিজয় করা থানা পুলিশ কোর্ট  মামলা করেও কিছু
তখন আশাবাদী অষ্টাদশী নিজের স্বর্গীয় আনন্দ লাভে
আশায় প্রিয় কোথায় চলে আমাকে নিঃসঙ্গ
নিঃস্ব করে কতটা সুখে আছিস জানি না মা, তোর কাঁদে মন প্রাণ।
মহা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কল্যাণ হোক তোরের।

ভাগ্যের পরিহাসে  নির্মম হতভাগা তোর বাবু বাবা শ্যামল সোম

Tuesday, 7 August 2018

জূঁই তুমিই আমার প্রেম

জূঁই তুমিই আমার প্রেম

শ্যামল সোম

আমার মনের গোপন কথা বলি
জূঁই তোমাকে ভালোবেসে সকলই
সময় তোমার জন্য মন প্রাণে বেঁচে
থাকার সাধ জাগে, তোমাকে নিয়ে
স্বপ্ন দেখি কোন নির্জন নদীর পাড়ে
দুজন পাশাপাশি বসে সূর্যোদ্বোয়ের
রাঙা আলোয় তুমি আমার হাতে হাত
রেখে অনুভবে অনুরোরন বহে শিহরণ,
তুমি যে আমার ভোরের বেলার ভৈরবী
বাজাও আপন সুর বহু দূর হতে তোমার
ভালোবাসার ঘ্রাণ ভেসে আসে সুমধুর।
তোমার সহমর্মিতা সহানুভূতির বাতায়ন
আমি অনুপ্রাণিত হয়ে যাই আন্তরিক এই
তোমার এই ভালোবাসায় দেহ মন সমর্পণ 
জূঁই তোমাকে ভালোবেসে ধন্য এ একটি
অদ্ভূত ভালো লাগার আমার কাছ থেকে
হাজার মাইল দূরে রয়ছো অথচ মনে হয়
রয়েছে হৃদয়ের স্পন্দনে বেদনায় আনন্দে
ভাবছি দু প্রান্তে কাঁটাতারের বেড়ার ওপারে
এপারে আমি তবু একই নীল আকাশের তলায়
সমুদ্রে ঢেউয়ে মতন ছুটে আছড়ে ভালোবাসা
মমনে চিন্তন নূপুর পরা পায়ে ছন্দ বাজে হৃদয়ে
পরস্পরের হৃদয়ে অনুভূত সুখ এরই নাম কি প্রেম ?

রাতের আকাশে তারা তুমি

রাতের আকাশে তারা তুমি

শ্যামল সোম

কাল রাতে ঘুম এলো না চোখে
রাতের আকাশে তারাদের ভীড়ে
অনেক অনেক খুঁজেছি তোমাকে।
সুরের আকাশে তুমি যে শুকতারা
তোমাকে ভালোবেসে  দিশেহারা।
তোমার চলে যাওয়া সমুদ্রের ঢেউ
ঢেউয়ের মতো আছড়ে পড়ে বুকে,
ব্যথা বেদনা নৈরাশ্য বিষাদমাখা এ
হতাশায় নিমজ্জিত মুহ্যমান হয়ে যাই।
কিছুতেই মেনে নিতে পারছি না গো
আমাকে সন্তান সংসার ছেড়ে অকালে
চিরদিনের মতো পৃথিবীর মায়া ত্যাগ
করে না ফেরার দেশে চলে গেলে পিছু
ডাকলাম চিৎকার করে কাঁদলাম তুমি
সদা হাস্য মুখে ফুলে ফুলে সাজানো
খাটে অপরূপা রূপসী লাল বেনারসী,
সিঁথিতে সিঁদুর চন্দনের আলপোনায়
সাজাচ্ছেন ছলছল চোখে বড় বোন।
জয়ী এতগুলো বছর পার হয়ে গেলো
আজও কত স্মৃতি চিহ্ন ছড়িয়ে রয়েছে,
তোমার সযত্নে সাজিয়ে রাখা সংসারে,
এক এক সময় আপন মনেই কাঁদি মনে
মনে একাকীত্ব মাঝে আতঙ্ক ঘিরে ধরে
অবসাদে আত্মহত্যা প্রবণতা বেড়েই চলেছে।

আমাদের প্রিয় প্রাণের বঙ্গবন্ধুর বাংলাদেশ

আমাদের প্রিয় প্রাণের বঙ্গবন্ধুর বাংলাদেশ

শ্যামল সোম

শোকার্ত অগাস্ট মাসে আমরা সবাই
মিলে পরম প্রভু বিশ্ব স্রষ্টা সৃষ্টি এই
বাংলাদেশে কল্যাণ কামনা করি,
মঙল হোক তোমার বন্ধু পাশে
আছি বৃদ্ধ লোকটির জনমভূমি,
শস্য শ্যামলা আমন ধানে গন্ধে
নীল নীলিমায় নীলভ আকাশে
বাতাসে মহান  মুক্তি যুদ্ধের শেষে।
ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা
লক্ষ্য লক্ষ্য সহস্র  প্রাণের আত্ম ত্যাগ।
শতসহস্র জননীর আত্মবলিদানে,
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে,
শত বাধা বিঘ্ন প্রয়োজনে এক নদী
রক্ত দান জনতার মিছিলে পুলিশের
গুলি বর্ষন নারকীয় নারী ধর্ষণ লাশ
লাশের ময়নাতদন্ত হয় নাই দাফন,
সম্পন্ন হয়েছে হয়ে ছিলো কিনা জানা
যায় নাই, উনিশশো ঊনসত্তর সত্তর
সালে এক কোটি মানুষ পরিবার এর
সাথে আতংক প্রাণ ভয়ে পালিয়ে শত
শত বেড়াচ্ছেন দেশ থেকে দেশান্তরে।
শতসহস্র ভাষা সৈনিকের আত্ম বিসর্জন
বৃথা যাবে না স্বমহিমায় উজ্জ্বল জ্যাতিস্ক
তোমার আমার প্রাণের বাংলাদেশ মনস্ক,
প্রিয় মানুষের স্বাধিকার সপক্ষে  সংগ্রাম
সফলতার পথে অনেক দূর এগিয়ে যাবে।

আমার সাধের বাংলাদেশ

আমার সাধের বাংলাদেশ

শ্যামল সোম

আমার ফেলে আসা স্বদেশ মাতৃভূমি
আজকের তুমি বাংলাদেশে জননী।
তুমি যে আমার ভোরের বেলার
ভৈরবী বাজাও আপন সুর
বহু দূর হতে তোমার ভালোবাসার
ঘ্রাণ ভেসে আসে সুমধুর।
শিশির ভেজা ভোরে পাশাপাশি
হেঁটে যেতে যেতে
যাওয়ার পথের বাঁকে তুমি
হারিয়ে গেলে সে পথে
ঠিকানায় বিরহের মেঘ জমে
থাকা হৃদয় আকাশে।
হৃদয়ের স্পন্দনে বেদনায়
ছল ছল চোখে ফ্যাকাসে
জ্বলেছি পুড়ছি ছারখার হয়ে
যাই অনন্যা কাব্যময়তায় মুগ্ধ
হয়ে অনুপ্রাণিত হয়ে থাকি
নিরন্তর শৈশবে ফিরে চাই
শৈশবে যাওয়ার ইচ্ছে করে
এ বুড়ো বয়সে এসে বুঝি কেউ
নেই কাছে একাকীত্ব মাঝে মাঝে
খুব ইচ্ছে করে পদ্মা নদীর ওপর
ভাসমান লঞ্চ ভেসে যাই দাদুভাই
হাত ধরে চাঁদ পুরে পৌঁচছে যাই।

Tuesday, 10 July 2018

যৌনতা কি জীবন ?

কাব্য  প্রবন্ধ

যৌনতাই  কি জীবন ?

শ্যামল সোম

পরস্পর মৌন সম্মতি চোখের ইশারায়
ঐ ডাকা আহবান পরস্পরে সীমানায়
বর্ণ  জাত ধর্ম কর্ম আভিজাত্য কৃষ্টি ও
সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি বৈপরীত্যময় ।
সমাজের সব অনুশাসন সাংসারিক মায়া
স্নেহ মমতা,বাৎসল্য, দাম্পত্য মায়াবী মন
প্রেম ভালোবাসা পারিবারিক সবার সম্ভ্রম।
এই সাম্প্রতিক সামাজিক অবক্ষয়ে সংক্রান্ত,
দিন দিন প্রতিদিন প্রতি নিয়ত কামনায় ক্লান্ত
শত বিকৃত মনস্ক মানুষের সংখ্যা বাড়ছে এতই,
খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে যৌনতা শুধুই
যৌনতাই ধর্ষকামী নরের অবচেতন মনবাঞ্ছা,
ধর্ষিতা নারী কি ধর্ষনে খুঁজে পায় শীর্ষ সে সুখ ?
অলীক কল্পনা অচিন পাখি ডানা মেলে উড়ে
যাওয়ার দূরে উন্মুক্ত নীল আকাশে সাদা মেঘে
মেঘ বালিকা ঝাঁপিয়ে পড়ছে আকাশের বুকে।
প্রেমিকের হাত ধরে সকল বন্ধন আপন সন্তান
বাপ মা স্বামী স্ত্রী নিজের নিজের গন্ডি পেরিয়ে
পরকীয়ায় এখন এসেছে প্রলয় প্লাবনে ভেসে যায়।
অতি সম্প্রতি মাদকের আসক্তি থেকে উদ্দাম নৃত্য
উচ্চ নাদে সঙ্গীত বাজনার তালে তালে যুগলে সিক্ত
ঘামে আলিঙ্গনে মূর্ত যৌবনের প্রারম্ভ সুখ স্রোতে
ভেসে যৌনতা প্রতীক এক আশ্চর্য প্রদীপ জ্বলছে
এ কোন অদ্ভুত আঁধারে আচ্ছন্ন কালের ধারায় চলেছে?

প্রশ্ন কাব্য নারীর অনধিকার চর্চা প্রবন্ধ


প্রশ্ন করা  নারীর অনধিকার চর্চা?      ( কে জানে তর্কে যাবে এ প্রবন্ধ )

শ্যামল সোম

সাম্প্রতিক বিভিন্ন দেশে দেশে
সামাজিক অবক্ষয়ের পথে শেষে
ধাবিত হচ্ছে রসাতলে নিয়ে বহু
আলোচনা সভায় বক্তব্য রাখেন।
পুলিশের তদন্ত চলে দীর্ঘ দিন ধরে,
চ্যানেলে বিজ্ঞাপনের মাঝেমধ্যে চলে
চ্যানেলে প্রচারিত হয় সংবাদ যত।

লেখা প্রতি বেদন পত্রে নারী  শিশু
কিশোরী যুবতী যৌননিগ্রহ নির্যাতন
ঘরে ঘরে নিজেদের সংসার চলছে,
প্রেমের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের
পোয়াতি প্রেমিকাকে খুন করা বা তখন
পালিয়ে যাওয়া সমুদ্রের ঢেউয়ে মতন
বারবার ফিরে এসে ভালোবেসে অসংখ্য
চোরাবালির স্রোতে  ফাঁদে ফেলে ধর্ষণ।

প্রতারণা  থামানো যাচ্ছে না আমি  শুনি
কিশোরী আর্তনাদ অন্ধকারে চলে ভাঙা
বাড়িতে চলন্ত  গাড়িতে বা বাসে রাতের ধর্ষণ।
প্রাণের ভয়ে ভীত সন্ত্রস্ত নারীরা মানুষ নয়
মা বোন কন্যা জায়া নাতনির জন্য আন্তরিক
কি আশ্চর্য মুকবধীর উদাসীন দায় অস্বীকার
আইন আছেই, নির্লিপ্ত নীরব ভাগ্য মেনে
নেওয়া এই কি চিরস্থায়ী  নারীদের অভিশপ্ত
জীবনের চলার পথে দুঃখের কত যুগ যুগান্তর
ধরে মাতৃ জাতির শত সহস্র এ লাঞ্ছনা প্রবঞ্চনা থেকে কবে
মুক্ত হবে।

কখন কেউ জানে না মাঝে টিভি চ্যানেল এই  সব খবরটি পঠিত
হলে ক্ষমার দৃষ্টিতে দেখে জামিনে ছাড়া পায়,
প্রতিক্ষণ কতজন ধর্ষিতা হন।
হিসেব পরিসংখ্যান অনুযায়ী জানা যায়?
কত শত ধর্ষনে শিকার হন, প্রতি ঘন্টায়?

নারীদের পোশাক পরা উচিত ঢেকেঢুকে
না পড়ার জন্য কামার্ত পুরুষেরা গণধর্ষণে
অবশেষে পেট্রল ও ডিজেল ঢেলে আগুন
পুড়িয়ে দেয়া হয়েছে বহু ঘটনা ঘটেছে প্রতি
দিন দিন প্রতিদিন প্রতি নিয়ত যৌন কামনায়
প্লাবন প্রলয় প্লাবনে ভেসে যাক সভ্যতা সংকটে
ও সংস্কৃতি ধর্মীয় রীতিনীতির সম্পূর্ণ ভিন্ন ভিন্ন
ধারার চলচ্চিত্র তৈরি হোক লেখা হোক না কেন
আগুনের রক্তের  অক্ষরে অক্ষরে লেখা পড়ে
বৈপ্লবিক পরিবর্তন আসবে সমাজে কি সম্ভব হবে?