Saturday, 20 July 2019

আমার দেশ আজও বাংলাদেশ

আমার দেশ আজও  বাংলাদেশ

শ্যামল সোম

যদিও ষাট বছর আগে শরণার্থী গৃহহারা হয়ে
উদ্বাস্তু শিবির থেকে কোলকাতায় পাকা বাড়ি।
তবুও মন যেতে চয় ময়মনসিংহে মুক্তা গাছা
ফুলপুরা গ্রামে জন্মগ্রহণ করেছিলাম সে মাটি
শিকড়ের টানে শত বার যাওয়া আসা প্রিয় এঈ
জন্মভূমির প্রতি ভালোবাসা পিয়াসী মন উন্মুখ ।
খুব কষ্ট হয় যখন বাংলাদেশের সম্পর্ক মন খারাপ
লেখা পোস্ট করা ঠিক কি অপূর্ব সুন্দর সীতাকুণ্ড ।
না না এ হতে পারে না পারে আমি বিশ্বাস করি না
এত রক্তপাত গুমখুন তিরিশ লক্ষ মানুষের এখনে
লাশ ওখানে লাশ লাশের পাহাড় বুড়িগঙ্গা  ভাসছে
লাশ, কবি লিখেছেন, প্রয়োজন হলে দেব এক
নদী রক্ত আমাদের সংগ্রাম চলছে জনতার সংগ্রাম--!
হাঁ যাথার্থ ভাবেই  তিন লক্ষ মা বোন ভগ্নী কন্যা ও
নাতনিদের আত্ম ত্যাগ  তবে কি সব বিফলে গেল ?
না নাবাংলাদেশ আমার ফেলে জন্মভূমি শিকড়ের
টানে বারবার যাই আহাহা কি অপূর্ব সুন্দর ঐ
প্রাকৃতিক সৌন্দর্য এ দেশের মানুষের সংস্পর্শে
এসে শিল্পকলা সাহিত্য কাব্য নাট্য চর্চা নাট্য শাস্ত্র
নাট্য ব্যক্তিত্ব অভিনেতা পরিচালক চলচ্চিত্র জগতে
বলিষ্ঠ চরিত্রের মানুষ বাইশ বছর সনাতনী গল্প সৃষ্টি ,
করতে কেটে গেলো, এখন বাংলা ভাষা সাংস্কৃতিক
বাদ্যযন্ত্র একতারা দোতারা বাজিয়ে বাঁশিতে সুর তুলে
কুষ্টিয়ায় লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান
নবদ্বীপের বাউল গান গাহিছে " না না ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনারর গৌর আর পাবো না," বীরভূমের
বাউল গাঌহিছেন " দিন থাকতে দিনের সাধন
কেন করলে না, সাধন হলো না --!"
সময় গেলে সাধন হবে না," বসন্ত উৎসব, পয়লা বৈশাখ,
একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দিবসে আগের
দিনে রাত থেকেই চলেহাতে হাতে মালা ফুল ফুলের স্তবক
অর্পণ করতে দলে দলে চলে মিছিল বাংলাদেশে আজও
আমার স্বদেশ প্রিয় দেশ মঙল হবেই মহান স্রষ্টা প্রভুর কাছে প্রার্থনা  ।

আজ বড় দূঃসময়

আজ বড় দুঃসময়

শ্যামল সোম

আজ প্রাণ খুলে হাসতে ভুলে গেছি যে কবি
সম্প্রতি সামাজিক এখন অবক্ষয়ের এ ছবি,
পথে পথে পলাতকা বিতারিতা জননী গৃহবঁধু,
মুখ বুজে সহ্য করা কোন উপায় নেই জবুথবু ।
অতযাচার নির্যাতনে অকথ্য অত্যাচারে অতিষ্ঠ
শত সহস্র নারী শিশু কিশোরী যুবতী সর্ব কণিষ্ট
নানা বয়েসে বিকৃত মনস্ক মানুষের যৌনকাতরতা
পরোক্ষ সহায়তা নারীদের প্রতিক্ষণেএ  সহিংসতা।
শতসহস্র রক্তাক্ত অবস্থায় পড়ে রয় আত্মহননে
হত্যা দগ্ধ পোড়া গন্ধ পাই ধর্ষিতার দেহের পচনে।
দিন প্রতিদিনই নতুন নতুন অঘটন তবু মনে আশ।
শত দরিদ্র পরিবারের পাশে কতজন আছে বাসা
বন্যায় ভাসিয়ে নিয়ে শত সংসার রয়েছে, অসহায়
কত নদীর ভাঙনে বিলীন হচ্ছে পাড়ের মাটি যায়
ধ্বসে ধ্বসে যাচ্ছে মাটি গাছ গাছালি ভরা বর্ষায়
প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে কি আর কখন পাওয়া যায় ?
আজ কাল এই ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন পরিবেশে দূষণে
শিশুদের শৈশবৈ বৃদ্ধের শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রাণে।
সমাজে পাড়া পাড়ায় সদলবলে বেড়িয়ে আসে মস্তান
দুষ্কৃতী কাজে লিপ্ত অসামাজিক অবৈধ কাজে ফাঁদে
ফেলে কার্য জড়িত রয়েছে, দাপটে অতিষ্ঠ নগরবাসী
আমরা কি সমবেত কণ্ঠে প্রতিবাদ জানাতে পারি না?

জয়িতার অভিশপ্ত জীবন

জয়িতার  অভিশপ্ত জীবন

শ্যামল সোম

শ্যামাপদ পালের গড়া প্রতিমা সৌন্দর্যে প্রশংসিত,
কৃষ্ণ নগরের মৃত্শিল্পী বিখ্যাত স্নামধন্য সমাদৃত।
খুব বিস্ময় স্বপ্নময় তন্ময়তা চোখে মুখে সৃষ্টির এত
আনন্দ ভাগ করে নেয় বার বছরের জয়ী আদরের
কনিষ্ঠ কন্যা রূপের বন্যা যেন জীবন্ত সেই কিংবদন্তি
পরী না অপ্সরী অপরূপা রূপসী শৈশবের এই লাবণ্য
রূপে অনেকেই আদর করার ছলেকৌশলে কস্ট পায়,
শৈশবেই বুজে গেজে এই তো নারীর জীবন সুখের নয়।

পালবাবু দুই জোয়ান ছেলে তাদের বউ দুই মেয়ে জামাই
আর এই বেশী বয়সের আত্মজা কন্যা আদরের জয়ী।
সেদিন ঝড় জলের দুপুরে কাগজের নৌকা বানাচ্ছিল
জমা জলে ভেসে যাচ্ছে নৌকা জয়ী আনন্দে হাসছে
খিলখিল করে হেসে হেসে লুটোপুটি হঠাৎ তাদের বাড়ির
ভেতর থেকে প্রচন্ড শব্দে জয়ীর মায়ের তারস্বরে আর্তনাদ,
দোতলার সিঁড়ি বেয়ে নামচছেন শ্যামাপদ মাথা ঘুরে পড়ে
জ্ঞান হারান সবাই ব্যস্ত হয়ে উঠলেন গিনিমার  হাঁক ডাকে,

মায়ের করুন বিলাপ জয়ীর থরথর করে কাঁপছে, হাঁ শরীর
বাবার বাবু প্রেসার সুগারে ডাক্তার আসা যাওয়া চলছে, ঐ
চিৎকার  শুনে জয়ী ছুটছে বাড়ির লাগিয়া পুকুর পাড় থেকে
বাগান পেড়িয়ে, সমবেত কান্নার রোল উঠলো, জয়ী কান্না
আসছে, কদিন ধরেই বাবু বাবা তার ভীষণ অসুস্থ অবস্থায়
বিছানায় শুয়ে থাকে জয়ী কাছে বসে কপালে চুলে হাত বুলিয়ে
দেয় পরম স্নেহে  ভালোবাসায় মমতাময়ী জননীকে ফিরে পেয়ে
শ্যামাপদ পালের দুচোখ নীরবে বহে যায় শেষ অশ্রু অঝর ধারায়
ছুটছে ছুটছে জয়ী বাড়ির দিকে কি ঘটনয় ছুটছে অন্তহীন যেন এ পথ -------- !

জয়িতার অভিশপ্ত জীবন   (দ্বিতীয় পর্ব )

শ্যামল সোম

গ্রামের লোকজন পাড়া পড়শিরা আত্মীয় স্বজন
দাদারা বৌদি দুজন থমথমে মুখে কাজে রয়েছেন।
শ্যামাপদ পালের অন্তিম শোক যাত্রা প্রাক্কালে মধ্যাহ্ন
চলছে আয়োজন, তিনি প্রশান্ত মুখে চোখে বুজে চিৎ
হয়ে শুয়ে আছেন দড়ি বাঁধা হালকা ঘাটে শুভ্র বসন
ছোট পিসিমণি হাঁটু গেড়ে উঠোনে বসে বাবা কপালে
চন্দনের তিলক আলপোনায় সাজাচ্ছেন ছলছল চোখে।
পাঁচ বছরের জয়ী অপার বিস্ময়ে হতবাক হয়ে দেখছে,
হঠাৎ ছুটে গিয়ে দাঁড়ায় শিয়রে ঝাঁপিয়ে পড়ে বাপের বুকে
মৃত বাপকে মাথা নেড়ে জিজ্ঞেস করে বাবু বাবু উঠো উঠো
না, কেন হয়েছে শুয়ে পড়েছো এ ভাবে, বাবুর কি হয়েছে ?
তোমরা কেউ কিছু বলছো না কেন?
মা ও ভাবে তাকিয়ে রয়েছে কেন ?
পিসিমণি  কি হয়েছে গো বাবুর শরীর খারাপ লাগছে?
এ ভাবে কেন কেন শুয়ে আছে গো বলো না ? "
জয়ী বাবাকে জুড়িয়ে আদর করছে বার বার সবাইকে
কাছে গিয়ে জিজ্ঞেস করছে পাগলের ছোটাছুটি করছে।
হঠাৎ বড় দাদা বিমল ধমকে উঠলো " জয়ী বিরক্ত করো না।
বাবা তোমার বাবু মারা গেছেন ওনাকে নিয়ে শ্মশানে যেতে হবে
যাবো ওদিকে যাও, বড় মাসি জয়ী কোলে করে জয়ের মায়ের কাছে
নিয়ে যান, রানু জয়ের মা পাথর প্রতিমা মতন ছিলেন এতক্ষণ শোকে
হতাশায় নিমজ্জিত মুহ্যমান, অতর্কিতে প্রচন্ড চিৎকার করে কেঁদে উঠে
জয়কে বুকে টেনে নিয়ে হু হু করে কেঁদে উঠলেন,

তখনই সমবেত কন্ঠে শোনা --" বল হরি হরি বোল বলো হরি হরি বোল বলো হরি হরি বোল "

শ্যামাপদ পালের অন্তিম শোক যাত্রা শুরু হলো--

রানু আলুথালু শাড়ি আঁচল লুটিয়ে ছুটে যাচ্ছেন মাসিরা পিসিমা ধরে ফেললে, থরথর করে কাঁপছে
অকুল নয়নে কাঁদছেন

সকলে আড়ালে গাছে গাছে ফাঁকে ফাঁকে বিষন্নতায় বিপন্ন শিশু জয়ী লুকিয়ে চলেছে
বাবুর নদীর তীরে গাছে  ঘেরা শ্মশানের সাজানো চিতায় দেহ তোলা হলো পারলৌকিক
কাজের শেষে বিমল বড় দাদা পাটকাঠি জ্বালিয়ে শুরু করলেন চিতা প্রদক্ষিন পেছন গালভরা
কলসী নিয়ে ছোট  কমল পিছু পিছু চলেছে।

মুখাগ্নি পরে শিখা জ্বলে  উঠে দাউ দাউ করে জ্বলে উঠলো চিতায় শোওয়ানো বাবুর দেহ

গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখছিল ছোট্ট জয়ী, নৈঃশব্দ্যে কেঁদে ফেলে গাছটি পরম
মমতায় গাছ টি জড়িয়ে  ব্যাকুল প্রাণের আকুতি কাঁদছে থরথর করে কাঁপছে জয়ীর শরীর।

চিতার ধোঁয়া ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে উড়ে যাচ্ছে মেঘলা ধূষর আকাশে

জয়ী অবাক চোখে চেয়ে থাকে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উড়ে যাওয়ার দিকে ছলছল চোখে,
বহে যাচ্ছে কংসাবতী অশ্রু নদী।

Wednesday, 17 July 2019

ভালোবাসার পারাপার

ভালোবাসার পারাপার

শ্যামল সোম

যখন উন্মুক্ত আকাশতলে
দুটি প্রাণ ভালোবাসায় তে,
ছিলো ভেসে রাজহংস হংসী,
পারস্পরিক সহমর্মিতা স্পর্শী
কোথা হতে ধেয়ে এলো ঐ ঝড়,
হুড়মুড়িয়ে ভেঙে পড়লো শতঘর।
উবড়ে শিকড়ের টান ভয়ে প্রাণ
নিয়ে গৃহহারা উদ্বাস্তু চলে ত্রাণ
শিশু বৃদ্ধ পড়শি আজ ধর্ম শত্র
ভূমিপুত্র ভূমিহারা তাড়িত মিত্র
চোখের জলে দীর্ঘ নিঃশ্বাস পড়ে
অসহ্য নির্যাতন অত্যাচারে নড়ে
ভীদ শুরুই প্রতিবাদ প্রতিরোধ,
শাসকের ফিরল না সম্বিত বোধ।
তিরিশ লক্ষ মানুষের লাশের রক্ত
তিন লক্ষ মাবোন ভগ্নী কন্যা ভক্ত
একইপ্রভুর উপাসনা প্রার্থনা করে
তাদের হাতে অস্ত্রের আঘাতে মরে।
মাঝে রয়েছে কাঁটাতারের বেড়া
এ দুটি মগ্ন মনের প্রেম স্বপ্নঘেরা
মাঝে ভালোবাসার রক্তিম  সেতু
আকাশে বাতাসে ভাসে ঘ্রাণ ঋতু।
উড়ছিল দুটি মুক্ত ঐ অচীন পাখি
দোসরেরসাথে সন্ধ্যা ফিরছে নীড়ে,
দেহ হৃদয়ে উম অনুভবে অনুরোরন
আজীবন ভালোবাসার ধ্বনিত গুঞ্জন।

নীল আকাশে নীলাঞ্জনা

নীল আকাশে নীলাঞ্জনা

শ্যামল সোম

নীলাঞ্জনা তুমিই  আমার নয়নের মণি
মনে হলেই উড়ে এসো  ভালোবাসায়
সাদা মেঘের ঘেয়া বেয়ে আকাশ পথে
প্রেমে প্রেরণা যোগাতে বিনিদ্র রাতে
কাব্য আলিঙ্গনে শব্দের উষ্ণ শিহরণে
প্রতিক্ষণে হাতে হাত রেখে এই ভয়ঙ্কর
মেঘাচ্ছন্ন হৃদয়ের আকাশে আঁকা তুমি
দেহের পরশে কাব্যময়তার সাথে চুমি।
নীলাঞ্জনার সাথে ভালোবাসার অঞ্জলি
বগুড়ায়  গাঁয়ের  কনক চাঁপা পুষ্প কলি।
কলি ভালোবেসে ভেসে যাই ভালবাসায়
সবুজ শস্য শ্যামলা গ্রাম্য শালুক শোভায়
ফুঁটে সদ্য যৌনবতী  যুবতী তন্বী তরুণী
স্নানরতা  ডাহড়ে দিঘী পুকুরে জলকেলি
তাল তমাল গাছে গাছে ঘেরা ঘণছায়ায়।
শিমূল পলাশের রঙে রঙে রাঙিয়ে আলোয়
এ আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক কথামালায়
সে ছায়াবীথি কাব্যের রঙিম  রঙের আকাশে
দেহশ্রী তুমি নীলাঞ্জনা কবিতা আমার প্রেম।

আত্ম কথধ

আত্মকথন

শ্যামল সোম

বিনিদ্র রাতে তারাদের সাথে জাগে মন,
শৈশব যৈবনের স্মৃতি রোমন্থনে সারাক্ষণ,
নিরন্তর ছুটে চলা এ আমার জীবন যাপন,
জীবনের শেষ লগ্নে কেন জন্মভূমি ঐ টান,
চিতায় উঠলেই কি দেহ পুড়লেই হবে অবসান।
একাকিত্ব আছি যৌবনে জুঁইয়ের প্রেমের ফাঁদে
পড়ে এ এক দুঃস্বপ্নের বিষন্ন আত্মজীবন কাঁদ
কত কথা হল বলা সারাবেলা ভালবাসার গুঞ্জন?
ভলোবাসার বিরহে প্রেমের দহনে পুড়ছে এই মন
সুখী দাম্পত্য এ সুখের অভিনয়ে বছরে সারাক্ষণ।
মুহূর্তের জন্য বৃষ্টি এসো জুড়ায় মন অন্তত কিছুক্ষণ,
বৃষ্টিজলে ধুয়ে যাবে সব আত্মগ্লানি অপমান অভিমান।

Tuesday, 9 July 2019

যূঁই প্রেমের প্রলয় তুই

যূঁই প্রেমের প্রলয় তুই

শ্যামল সোম

এ অকাল বসন্তে বর্ষার আষাঢ়ে
মেঘলা ঐ আকাশে বৃষ্টি হয়ে ঝরে
পড়লি আমার এই লোমশ উষ্ণ বুকে
কুলকুল বহে যাচ্ছে এ শিরায়  সুখে,
দেহের দরিয়ায় ডাহড়ে এই আবগাণ
বৃষ্টির ছোঁয়ায় যুগল হৃদয়ের কম্পন।
যূঁই তোর শরীরের ঘ্রাণে ওহ্ স্পর্শে
শিহরিত মনের গহীন এ অরণ্যে ঝর্ণা
বহমান কাব্য স্রোতে ভেসে যায় বন্যা
প্রেমের প্রলয়ে প্লাবনে এ ভূমিশয্যায়
ভালবাসায় আলিঙ্গনে ছায়াবীথিকায়,
কাব্যিক স্বপ্নের রূপকথা চিত্রকল্প ছন্দ
শব্দের চুম্বনে চুম্বনে রক্তাক্ত দুটো ঠোঁট
হঠাৎ ছন্দ পতন ঝড়ে নিহত এ স্বপ্ন পঠ।
বিশাল ব্রহ্মাণ্ড কোটি আলোক বর্ষ দুরে
তোর স্বাতী নক্ষত্র বাস, তোর কন্ঠের সুর,
কাব্য লিখনে স্বপ্ন স্বপ্নিল কাব্য মন ডাকে
আয় ফিরে আয় ফিরে কবিতায় আশ্রয়ে।