আমার ছেঁড়া ডাইরির পাতায় তুমি
আমার ভীষণ পছন্দের প্রিয় ভালো মানুষ ও এক কবির শৈল্পিক
নান্দনিক কাব্যে মুগ্ধ হয়ে এই লেখা তাঁকেই উৎসর্গিত করলাম, তিনি আমাকে
অনুপ্রাণিত করেন কৃতজ্ঞ রইলাম তাঁর কাছেই।
শ্যামল সোম
উর্মি তুমিই আমার প্রথম প্রেম
সেই উনিশো ষাট সালে কক্সবাজারে
নির্জন সৈকতে গোধূলির রঙের ঐ
আকাশের নীচে একলা বসে রয়েছো
আনমনে দৃষ্টি ঐ তোমার দূর থেকে ছুটে
আসা প্রবল ঢেউয়ের দিকে অপলক।
সমুদ্রের ঢেউ প্রচন্ড মাঝেই স্নান করে
ফিরে আসছি হঠাৎই পরস্পরের
দিকে ক্ষেপনাস্ত্রে ঐ চোখের মায়াময়
দৃষ্টি, সলজ্জ চোখে চোখ পড়তেই গ্রীক
শিল্পীর মাইকেল এঞ্জেলো ভেনাস তুমি।
আজও যখন আমার ছেঁড়া ঐ ডাইরির
পাতায় তুমি, ছানি পড়া চোখে ঝাপসা হয়ে
আসছে অক্ষর গুলো ঠিক পড়া যায় না
পঞ্চাশ বছরের আগে আমার প্রেমের উর্মি
সমুদ্রের ঢেউ আজও আমার বুকের উপর
কবিতার ছন্দে শব্দ গুলো সজোরে আছড়ে পড়ে।
No comments:
Post a Comment