আজব অন্তর্দৃষ্টি
শ্যামল সোম
মুগ্ধ আমার স্বপ্ন বিলাসী মন
আজগুবি শিশু দেখে স্বপন,
গত রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখি,
একি উচ্চ ইমারত সব সেকি
ধূলিসাত্ খোলা মুক্ত আকাশ,
সকল দোষন মুক্ত নির্মল বাতাস।
ভোজবাজি এ কার কারসাজি
কত কোটি জনতা ধরেন বাজি
দম্ভ ক্ষমতা লড়াইয়ে সব সবার
আইনে বন্ধ চুরি অপর্যাপ্ত খাবার
বাগান বাগানে অল্প কিছু বাড়ি
সজীব সবুজ পাতা গাছ সারি
সারি মাঝে নির্জন ঐ রাজপথ
নিঃশব্দ চলে যায় দু চারটে গড়ি
গ্রাম শহরে শহরে মুক্ত অকস্মাত্,
ভীড়ের ঠেলাঠেলি নেই জনজাট
মুষ্টিমেয় জনজীবন সমৃদ্ধ ভরাট।
নেই যুদ্ধ ক্ষরা বন্যা বিস্কোরণ হত্যা
পরস্পরের প্রতি অনুকম্পা মমতা
সহযোগিতা অনন্য এত সহমর্মিতা
নারী পুরুষের স্বচ্ছল স্বচ্ছন্দ বদ্ধ
উদার মনের মানুষ পরমেশ্বরে দীপ্ত
এক রাতে কোটি কোটি লোক উধাও
এ স্বপ্নে কাবময়তায় আনন্দে উদয়
নেইকো শোক ভয় ভীতি নারী নির্ভীক
পরিবেশ প্রকৃতি মানবের মঙল সার্বিক।
No comments:
Post a Comment