আহতের আর্তনাদ
শ্যামল সোম
প্রতিদিন প্রতি নিয়ত চলছে
শিশু নিগ্রহ সকল শুভ বুদ্ধি
সম্পন্ মানুষের পায় না যুক্তি।
কবে হবে অবসান এ জঘন্য
অপরাধ, মানসিক অবসাদে
মানসিক আঘাতে আঘাতে
এ বৃদ্ধের হৃদয়ের আর্তনাদ।
কাব্যিক বিন্যাসে ছন্দময়
চিত্রকল্পে শব্দ চয়নে বাক্যে
কাব্য লিখনে নাহি অভিপ্রায়।
একান্ত আত্ম শান্তি পেতে চায়
এ মন করি আহ্বান মা মাগো
তোমাদের কল্যাণ হোক বন্ধু
ভগ্নী কন্যা জননীদের এক মাত্র
নারী শক্তি রূপিনী লেখিকাদের
কলমে তীক্ষ্ম শব্দে বিদ্ধ করো
শব্দ ঘাতে প্রতিঘাতে জ্বলন্ত আগুন
পুড়ে ছাই হোক অন্যায় সহিংসতা!
সমাজের অবক্ষয় বিকৃত মনস্ক
পুরুষেরা ভালোবাসার ছলে অন্যায়
আবদারে শেষে হেনস্থা প্রতারণা
নির্যাতন অত্যাচারী পশু মানুষের
বিরুদ্ধে নারীর সচেতনতা বৃদ্ধি জন্য
গড়ে তুলুন সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত
পথে পরিচালিত করুন সকল মানুষকে
আমাদের যাত্রা হোক সত্যে মূল্যায়নই নূতন জীবন ।
No comments:
Post a Comment