Thursday, 15 February 2018

অশ্লীলতা দায়ে


অশ্লীলতা দায়ে

শ্যামল সোম

মধ্য তারা তাঁরা দিচ্ছে পাহারা
শীতার্ত রাতে এই কম্বলে সাহারা
মরুভূমির শয্যায় অতৃপ্ত সহবাসে
তৃষ্ণার্ত চাকত মন কেন খোঁজে
ভালোবাসার মানুষের ঐ স্পর্শে
শিহরণ বহমান উজান নদীর স্রোতে?
প্রেম হীন দেহের আকাশে জ্যোৎস্নায়
চিক চিক করে নদী আলোকিত রাতে।
ঘুম নেই আমার তোমার শয়নে শুয়ে
শুধুই যে যার স্বপ্নের মায়াবী জাল বোনা।
কেন খুঁজে ফেরে মন সে এক মনের
কাছাকাছি আসার মনের মানুষের খোঁজে?
সহবাস শোকাচ্ছন্ন দেহে কি তৃপ্তি পাই
সম্ভোগে এত জঞ্জাল সাফাই অভিযান নয়
ভালোবেসে দাম্পত্য জীবনে সাজানো
সংসারে পরস্পরের প্রতি অনুরাগের
পরস্পরের হৃদয়ের স্পন্দনে আলোড়িত
মন উষ্ণ প্রেমের স্পর্শে কত আয়োজন
নিষ্ফল প্রয়াসে কেন ব্যর্থ হলো রঞ্জন?”
” নন্দিনী আমার আদরের নীলাঞ্জনা
বিভোর তোমার প্রেমের ব্যর্থতার শেষে
যখন পাগলের মত ভালোবেসেই কাছে
যেতে চাই, রক্তিম সূর্যোদ্বয়ের ভোরে
তখন দেখি আমারই কোন ভুলে তুমি
ফিরে যাচ্ছো তোমার ভালোবাসার
ঐ যুবকের ঐ প্রখ্যাত কোন কবির সাথে
ঘণ কুয়াশায় আলো আঁধারাচ্ছন্ন একাকীত্ব
মাঝেই আমি এক দূর নক্ষত্র, দেখি তোমাদের।

No comments:

Post a Comment