কবিতার
সাথে
সহবাস
1)
শ্মশানে রয়েছি জলন্ত চিতায়
ওঠার অপেক্ষা এখন কবিতা
গলা জড়িয়ে আমার কাঁদছে।
নূতন গ্রন্থ প্রকাশের শুভ ক্ষণে
আমি নেই তবুও কবিতার প্রেমে
কাব্যের ড্রোনের বিস্ফোরণে
প্রচন্ড আলোড়ণে চূর্ণ বিচূর্ণ
নব্য সভ্যতার ভয়াবহ ইতিকথা
তিরস্কার, ধিক্কার প্রাণনাশের
আশঙ্কিত মনে স্ফূর্তি আনতে
গাহিছেন, " আমি সকল নিয়ে বসে
সর্বনাশের আশা,
আমি তার পথ চেয়ে আছি
যে জন আমায় ভাসায় !
নারী কবিতা নদী ফুল
এরই নাম ব্যাকুলত জীবন
দুকুল ভাসিয়ে হে নারী তুমিই
আমার কীর্তন খোলা নদী
তোমার অপরূপ সৌন্দর্যে
মুগ্ধ হয়ে অপলক দৃষ্টি মেলে
অনন্তকাল চেয়ে থাকা সত্ত্বেও
কেন এই জরাজীর্ণ দেহে জল
স্পর্শে শিহরণ বহমান তোমার
উজান স্রোতে অবগাহনে উষ্ণ
মিলনের কাব্যের নির্যাস শুভ্র
গোলাপের গন্ধে, দেহের ঘ্রাণে
কবিতা তোমার সাথেই সহবাসে
একাকীত্ব মাঝেই বিনিদ্র নির্জন
তারা ভরা রাতে আজও প্রতীক্ষিত
প্রেমিক তোমার বাঁশিওয়ালার সুর
ভেসে আসে ভালোবাসায় স্নাত হই।
তুমি কথা রাখো নি
স্বপ্নের বাঁশিওয়ালা
বৈশালীর স্বপ্না তুমিও কথা রাখোনি
শ্রাবণের ভরা জ্যোৎস্নায় আলোকিত
বিপাশা বিয়াস নদীর ধারে কাছে
বহুদূরে হিমালয়ের শৃঙ্গে স্বর্ণ মুকুট।
" আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে
বনে, মাতাল সমীরণে! " সামনে
কাঠের আগুন পুড়ছে মন প
বসে সারারাত শোনাবে গান,
সেই না শোনার গান এখন বাজে।
আমার মরার আগে এই শেষ
মুহূর্তে একটি কবিতা শোনাতে
পারো ? আমার নন্দিনী রক্ত করবী
গুচ্ছ হতে একটি ফুল দিও এ বিশু পাগলকে !
No comments:
Post a Comment