Thursday, 12 January 2017

আমার আদরের নদী বিপাশা বৈশালী

আমার আদরের নদী বিপাশা

স্বপ্নের বাঁশিওয়ালা শ্যামল সোম

বৈশালী আমার কবিতা তুমি
জীবন্ত কখন মনে হয়, দগ্ধ
বিধ্বস্ত তুমি, উচ্ছল বিপাশা
নদী, বিয়াস বহে  আসছো দূর
হতে তুমিই, তোমার বহমান স্রোতে
কাব্য আস্বাদনে ফিরে পাই প্রেম
বৈশালী জানো তুমি ?কেন প্রেম ফিরে
ফিরে ফেরে কেন অশান্ত দূর্দান্ত
দুর্বার গতিতে ঝাঁপিয়ে আছড়ে
পড়ল, আমার হৃদয়ের সৈকতে,
আমি  হৃদি মাঝারে  রাখবো
তোমাকে
ছেড়ে দেবো না, না না ছেড়ে
দেবো না।
প্রেমের ঝড়ের মাতনে বৃদ্ধ  ক্লান্ত
জরাজীর্ণ জরাগ্রস্ত বৃদ্ধের হৃদয়ে
অবিশ্রান্ত ভালোবাসার বর্ষণ সিক্ত।

কেউ কথা রাখে না

শ্যামল সোম

বৈশালী তুমিও কথা রাখোনি
ভরা জ্যোৎস্নায় আলোকিত
সুবর্ণরেখা  নদীর ধারে কাছে
বসে সারারাত শোনাবে গান,
সেই না শোনার গান এখন বাজে।
আমার মরার আগে এই শেষ
মুহূর্তে একটি কবিতা শোনাতে
পারো ?
আমার নন্দিনী রক্ত করবী
গুচ্ছ  হতে একটি ফুল দিও এ বিশু পাগলকে !

No comments:

Post a Comment