তুমি
তুমি তোমার তুলনা তুমিই
এ কথা ভুল না হয়তো এ
অসময়ে কাছে এসে ভুল
করে তোমাকে তুমি ভেবে,
তুলতে গিয়ে ফুল বাগানে
বেসে ভালো তোমাকেই
কেন বল ভালোবাসার ভুল।
বাঁশিওয়ালা শ্যামল সোমের
প্রেমে কোনখাদ খুঁজে পাবেনা।
অরণী আমি দূর থেকে তোমাকে
ভালোবাসি এ অপরাধে যদি হয়ে
থাকে ভুল, দিও ফাঁসি, পাঠিও দূরে
কাশী, মরণের ওপার হতে ফের
ফিরিবো বাতাস হয়ে তোমারই
আঙিনায় ভালোবেসে কাছে এসে
অরণী সে বাতাসে বাতাসে চুপিচুপি
উড়বে তোমার কালো এলো চুল,
মনে রেখো এ নয় ভালোবাসার ভুল।
No comments:
Post a Comment